এফআর টাওয়ারের নকশা জালিয়াতি: জামিন পেলেন রাজউকের তিন কর্মকর্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৯, ২০:১২আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৪

এফআর টাওয়ারের নকশা জালিয়াতি: জামিন পেলেন রাজউকের তিন কর্মকর্তা বনানীর এফআর টাওয়ারের নকশা জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন রাজউকের তিন কর্মকর্তা। তারা হলেন, রাজউকের অথোরাইজড অফিসার সৈয়দ নাজমুল হুদা, ইমারত পরিদর্শক মাহবুব হোসেন সরকার ও নজরুল ইসলাম। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এই তিন কর্মকর্তা জামিন মঞ্জুর করেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ।

এরআগে, বৃহস্পতিবার রাজউকের এই তিন কর্মকর্তা  আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। অন্যদিকে দুদকের পক্ষে মোশাররফ হোসেন কাজল জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিনের আবেদন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, চলতি বছরের ২৮ মার্চ এফআর টাওয়ারে আগুনের ঘটনায় ২৬ জন নিহত হন। এরপর ভবন নির্মাণে ত্রুটি, নকশা জালিয়াতি, অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধানে নামে দুদক।

এই অনুসন্ধানের পর নকশা জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে ১৬ তলা থেকে ২৩ তলা ভবন নির্মাণের অভিযোগে এফআর টাওয়ারের মালিক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) দুই চেয়ারম্যানসহ ২৩ জনের বিরুদ্ধে গত ২৫ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ পৃথক দু’টি মামলা দায়ের করেন দুদকের উপ-পরিচালক আবু বকর সিদ্দিক।

 

/টিএইচ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান