কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৫২আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ০০:১১

কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক আহত রাজধানীর কামরাঙ্গীরচর ভিটাবাজার এলাকায় তুহিন (২২ ) নামে এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় সাদ্দাম (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে এই ঘটনা ঘটে।

কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) সেন্টু মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তুহিনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। তার কপালে, গলায় ও পিঠে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।’

এসআই আরও বলেন, ‘এ ঘটনায় সাদ্দাম নামে এক যুবককে আটক করা হয়েছে। তবে কী কারণে সে তুহিনকে ছুরিকাঘাত করেছে সেটি জানতে জিজ্ঞাসাবাদ চলছে।’

আহত তুহিনের বোন মোছা. কলি জানান, শুক্রবার বিকালে তুহিন বাসা থেকে বের হয়ে এলাকার একটি দোকানে চা খেতে যায়। এ সময় সাদ্দাম নামে এক যুবক তাকে ছুরিকাঘাত করে। পরে তাকে সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। কেন তুহিনকে ছুরিকাঘাত করেছে তা তারা জানেন না।

তিনি আরও জানান, তুহিন কামরাঙ্গীরচরের হাসান নগরে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকেন। সে একটি কাপড়ের দোকানের কর্মচারী হিসেবে কাজ করেন।

/এআইবি/এসজেএ/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম