সোনা ছিনতাই: এএসআই শাহজাহানসহ দুই জন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৬আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৭

আদালত সোনা ছিনতাইয়ের অভিযোগে শাহবাগ থানার এএসআই শাহজাহান কবিরসহ দুই জনকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ড প্রাপ্ত অপর আসামি হলেন আলীমুদ্দিন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা নিজাম উদ্দিন এ তথ্য জানান।     

নিজাম উদ্দিন বলেন, ‘বুধবার মামলার তদন্তকারী শাহবাগ থানার পরিদর্শক মাহবুবুর রহমান উভয় আসামিকে আদালতে হাজির করেন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক আসামিদের গ্রেফতারের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়।’

অভিযোগ থেকে জানা গেছে, মামলার বাদী রাজি বুলিয়ন স্টোরের ম্যানেজার। তার দুই কর্মচারী ১৪ সেপ্টেম্বর রাতে তাঁতী বাজার থেকে  বাসে করে নিউমার্কেট যাচ্ছিলেন। পথে নিউমার্কেটের সামনে পৌঁছামাত্র আসামিরা বাসটি থামিয়ে দেয়। এরপর বাসে উঠে বাদীর কর্মচারীকে অবৈধ জিনিস আছে বলে বাস থেকে নামায়। এরপর আসামিরা বাস থেকে এ দুই কর্মচারীকে নামিয়ে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের টয়েলেটের ভেতরে নেয়। তাদের কাছে থাকা চার পিস সোনার বার নিয়ে যায়। তারা বাদীর কর্মচারীদের মারধরও করে।

/টিএইচ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম