শালামার ও শ্যালেতে অবৈধ কিছু মেলেনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০১৯, ২৩:২০আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫৬

শ্যালে বার (ছবি: গুগল ম্যাপ) ক্যাসিনো ও অবৈধ জুয়ার আসরবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বাংলামোটরে অবস্থিত অনুমোদিত মদের বার শালামার ও শ্যালেতে হানা দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে এই অভিযান শুরু হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো উপ অঞ্চলের সহকারী পরিচালক (এডি) মো. খোরশিদ আলম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, দুটি বারে অভিযান চালিয়ে অবৈধ কোনও কিছু পাওয়া যায়নি। এ কারণে এই দুটি বার কর্তৃপক্ষের কাউকে আইনের আওতায় আনা হয়নি। বারের লাইসেন্স ও মালামাল আমদানির অনুমতিপত্র নিয়ম অনুযায়ী রয়েছে বলে জানিয়েছেন অধিদফতরের কর্মকর্তারা।

অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উত্তরা জোনের পরিদর্শক কামরুল হাসান বাংলা ট্রিবিউন জানান, আমরা প্রথমে বাংলামোটরের শ্যালে বারে এবং পরে শালামার বারে অভিযান পরিচালনা করি। সেখানে সব কিছু তল্লাশি, যাবতীয় কাগজপত্র ও লাইসেন্স দেখেছি। কোনও অনিয়ম পাইনি। তাদের লাইসেন্স ও মালামাল আমদানির অনুমতি থাকায় কাউকে আটক করা হয়নি।

/এসজেএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম