বিমানবন্দরে চুরি হওয়া লাগেজ ডেমরা থেকে উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২৬আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ২২:২৪

চুরি যাওয়া লাগেজ তুলে দেওয়া হচ্ছে দুই যাত্রীর হাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চুরি হওয়া দু’টি লাগেজ ডেমরার একটি বাসায় শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভোরে অভিযান চালিয়ে উদ্ধার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২৪ সেপ্টেম্বর ভোর ৫টার দিকে ইতালি থেকে ঢাকায় আসেন বেলাল হোসেন ও মো. মশিউর। ইমিগ্রেশন শেষ করে লাগেজ সংগ্রহ করতে তারা ৪ নম্বর লাগেজ বেল্টে যান। অপেক্ষা করেও লাগেজ না পেয়ে অভিযোগ করেন বিমানবন্দর আর্মড পুলিশের কাছে। অভিযোগ পেয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখা শুরু করেন আর্মড পুলিশের সদস্যরা।

ফুটেজে দেখা যায়, এক নারী লাগেজ দু’টি নিয়ে চলে যাচ্ছেন। পরে পুলিশের অনুসন্ধানে বেরিয়ে আসে, আকলিমা নামের ওই নারীও একই দিন ভোরে সালাম এয়ারের একটি ফ্লাইটে ওমান থেকে ঢাকায় এসেছেন। তিনি লাগেজ নিয়ে ভাড়া করা একটি গাড়িতে ডেমরায় চলে যান। বৃহস্পতিবার রাতে ডেমরার আমতলা এলকায় আকলিমার বাসায় অভিযান চালিয়ে লাগেজ দু’টি পায় পুলিশ। পরে লাগেজ দু’টি এর মালিকের কাছে দিয়ে দেয় পুলিশ।
তবে লাগেজ ফেরত পেয়ে বেলাল ও মশিউর আকলিমার বিরুদ্ধে কোনও অভিযোগ করেননি। এ ঘটনায় বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালত আকলিমাকে ৩ হাজার টাকা অর্থদণ্ড করেছেন।
মশিউর বলেন, ‘ইমিগ্রেশন শেষ করে আমি লাগেজ বেল্টে এসে বড় লাগেজটি পেলেও ছোটটি পাচ্ছিলাম না। ইন্টারনেটে ঢাকা এয়ারপোর্টে লাগেজ চুরির অনেক ভিডিও দেখেছি । আমিও এ ঘটনার শিকার হলাম।’
তিনি আরও বলেন, ‘কোনও যাত্রী যে অন্য যাত্রীর ব্যাগ নিতে পারে এটা আমি ধারণাই করতে পারিনি। অবেশেষে ব্যাগ ফেরত পেলাম। এয়ারপোর্টে এভাবে সহায়তা পাবো এটা ধারণা করিনি।’
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন বলেন, ‘আমরা যাত্রীদের যেকোনও অভিযোগই গুরুত্ব সহকারে তদন্ত করি। যাত্রীদের অভিযোগের ভিত্তিতে আমরা কৌশল কাজে লাগিয়ে লাগেজ দু’টি উদ্ধার করেছি।’

তিনি বলেন, ‘অনেক যাত্রীর ধারণা বিমানবন্দরের কেউ চুরি করেছে। এমন ধারণা থেকে তারা অভিযোগ করেন না। কিন্তু আমরা যাত্রীদের অনুরোধ করবো, তারা যেকোনও ঘটনায় যেন আমাদের কাছে অভিযোগ করেন।’

/সিএ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের