লোকমান হোসেন ভূঁইয়া তৃতীয় দফা রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০১৯, ১৬:৩০আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ১৭:৩৪

লোকমান হোসেন ভূঁইয়া (ফাইল ছবি) মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়ার তৃতীয় দফা রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তেজগাঁও থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) ফরিদ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে, আসামির দুই দিনের রিমান্ড শেষে তাকে আদালতে  হাজির করে আবারও ৫ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা (উপ-পরিদর্শক) কামরুল ইসলাম। আসামির রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন তার আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান রিমান্ডের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

প্রসঙ্গত, গত ২৭ ও ৩০ সেপ্টেম্বর দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ২৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর মণিপুরীপাড়ার বাসা থেকে লোকমানকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-২। এ সময় তার বাসা থেকে ৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব-২ কার্যালয়ে নেওয়া হয়। এরপর তাকে তেজগাঁও থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

/টিএইচ/এমএনএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম