ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর দু’একদিন পরই ঢাকা ছাড়েন সম্রাট: বেনজীর আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০১৯, ১৫:২১আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ১৫:৪৭





প্রেস ব্রিফিংয়ে বেনজীর আহমেদ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান শুরুর দু’একদিন পরই ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ঢাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। আত্মগোপনে থাকতে তিনি বিভিন্ন পন্থা অবলম্বন করেছিলেন। রবিবার (৬ অক্টোবর) দুপুরে র‌্যাব সদর দফতরে সংবাদ সম্মলনে তিনি এ কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়। এ দেশে সবাই সমান অধিকার ভোগ করবেন। আইন মেনে চলবেন। কেউ যদি আইন অমান্য করেন, বেআইনি কাজে লিপ্ত হন, তাকে শাস্তি পেতে হবে।’

প্রেস ব্রিফিংয়ে বেনজীর আহমেদ সম্রাটের বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে জানতে চাইলে বেনজীর আহমেদ বলেন, ‘আমরা যেসব জায়গায় ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান চালিয়েছি, সেসব জায়গা থেকে সম্রাটের নাম বারবার এসেছে। ক্যাসিনো পরিচালনার অভিযোগেই তাকে আটক করা হয়েছে। সম্রাটের সঙ্গে আরমান নামে একজনকে আটক করা হয়েছে, সেও এই ক্যাসিনোর সঙ্গে যুক্ত।’

ক্যাসিনোর সঙ্গে আর কারা জড়িত জানতে চাওয়া হলে র‌্যাব ডিজি বলেন, ‘আমরা অভিযান চালিয়ে ক্যাসিনো বন্ধ করেছি। ক্যাসিনোর সঙ্গে যারা সরাসরি জড়িত, তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। অভিযান চলমান রয়েছে।’ তিনি বলেন ‘এটা একটা বড় ধরনের কৌশল। এর সুফল জনগণ আগামীতেও উপভোগ করতে পারবে। তবে এই ধারা ধরে রাখতে হলে শুধু একটি ফোর্স নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সব ফোর্সকে একসঙ্গে কাজ করতে হবে।’

 আরও পড়ুন...

যুবলীগ থেকে সম্রাট বহিষ্কার

সম্রাটকে নিয়ে তার অফিসে র‌্যাবের অভিযান

সম্রাটের উত্থান যেভাবে

অবশেষে সম্রাট গ্রেফতার

/এসজেএ/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান