কয়লাখনি দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০১৯, ১২:৩১আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ১২:৪৬

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালতে হাজির না করায় অভিযোগ গঠনের শুনানি পেছালো। পরবর্তী শুনানির জন্য আগামী ১২ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (৭ অক্টোবর ) ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের পাশে দুই নম্বর ভবনে অবস্থিত অস্থায়ী বিশেষ জজ আদালতের বিচারক এএইচএম রুহুল ইমরান শুনানি শেষে এ আদেশ দেন।

খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার মামলাটির অভিযোগ গঠনের শুনানি পেছানোর জন্য আবেদন করেন।

শুনানিতে তিনি বলেন, ‘মামলাটি অভিযোগ গঠনের শুনানির জন্য সোমবার দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া হাসপাতালে থাকায় তাকে আদালতে হাজির করা হয়নি। সেজন্য অভিযোগ গঠনের শুনানি পেছানোর আবেদন করছি। এরপর বিচারক আবেদনটি মঞ্জুর করে পরবর্তী শুনানির জন্য ১২ নভেম্বর ধার্য করেন।’ শুনানিকালে আদালতে দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল উপস্থিত ছিলেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি থেকে কয়লা উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি ও আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় এই মামলা দায়ের করা হয়। ওই বছরের ৫ অক্টোবর ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

 

 

/টিএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী