রাতে পুলিশ হলে গেলে বলা হয়েছিল কোনও সমস্যা নেই: মনিরুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০১৯, ১৪:১৫আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ১৫:৫১

মনিরুল ইসলাম ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিআইজি) মনিরুল ইসলাম বলেন, ‘‍রাত ৩টার দিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) হলের সামনে গেলে পুলিশকে বলা হয়েছিল কোনও সমস্যা নেই। ওই সময় পুলিশকে ভুল তথ্য দেওয়া হয়েছিল।’ 

সোমবার (১৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।  

আবরার হত্যার রাতে পুলিশের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, ‘পুলিশ সেই দিন (৬ অক্টোবর) রাত ৩টার পরে হলে গিয়েছে। সেসময়ও পুলিশকে বলা হয়েছে কোনও সমস্যা নেই। ভেতরে সমস্যা না থাকলে পুলিশ হলে ঢোকার রেওয়াজ নেই। সমস্যা থাকলে, কেউ জানালে,  তখন তারা ঢুকতে পারে। আটককৃতদের জিজ্ঞাসাবাদে যেটা পেয়েছি, ৩টার বেশ আগেই আবরার মারা গেছে। পুলিশ গিয়েছে অনেক পরে। ফলে কোনও চিৎকার বা শব্দ শোনাও সম্ভব হয়নি।’

হত্যার মোটিভ জানা সম্ভব হয়েছে কিনা—জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় ১৯ জন গ্রেফতার আছে। ১৫ জন এজাহারনামীয় এবং চার জন এজাহারবহির্ভূত। গ্রেফতার হওয়াদের মধ্যে চার জন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, তারা শিবির সন্দেহে মারধর করেছিল। জবানবন্দির পাশাপাশি তথ্য বিশ্লেষণ এবং পারিপার্শ্বিক সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে সিদ্ধান্তে আসতে হবে যে তাকে কি হত্যার উদ্দেশ্যে মারধর করছিল, নাকি মারার জন্য মেরেছিল। কাজেই শিবির সন্দেহে পেটানো না অন্যকিছু, সেটা আরও তথ্যপ্রমাণ ছাড়া উপসংহারে পৌঁছানো যাবে না। আদালতের দেওয়া তারিখের আগেই অর্থাৎ আগামী মাসের শুরুর দিকে তদন্ত শেষ হবে। তখন পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে।

অনেকে বলছেন মারধর করেছে দু’দফা, তিন দফা। আপনাদের পর্যবেক্ষণ কী বলছে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কারও কারও জবানবন্দিতে এসেছে বারবার কয়েক ঘণ্টা মারধর করা হয়েছে।’

/এআরআর/ইউআই/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের ফুটবলের উন্নতিতে ৬ বিষয় তুলে ধরলেন মারুফুল হক
দেশের ফুটবলের উন্নতিতে ৬ বিষয় তুলে ধরলেন মারুফুল হক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ: শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ: শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক
বেকারি পণ্যের দাম বৃদ্ধির বিষয়ে নতুন সিদ্ধান্ত
বেকারি পণ্যের দাম বৃদ্ধির বিষয়ে নতুন সিদ্ধান্ত
জামায়াত-এনসিপির আলাদা প্রার্থী, ‘ফায়দা’ পাবে বিএনপি?
ঢাকার দুই সিটি নির্বাচনজামায়াত-এনসিপির আলাদা প্রার্থী, ‘ফায়দা’ পাবে বিএনপি?
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের