গুজবে বিভ্রান্ত না হয়ে তথ্য যাচাই করুন: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০১৯, ১৬:২৭আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ২১:৫৬

সমাবেশে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জনগণ যেন গুজবে বিভ্রান্ত না হয়, সেদিকে লক্ষ রেখেই কমিউনিটি পুলিশ সদস্যদের কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘যেকোনও তথ্য জানার সঙ্গে সঙ্গে তা যাচাই করে দেখুন।’ শনিবার সকাল ১১টায় রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে ‘কমিউনিটি পুলিশিং ডে-২০১৯’ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এ আহ্বান জানান।

ভোলার ঘটনা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রামুতে দেখেছি, নাসিরনগরে দেখেছি, সম্প্রতি ভোলায় দেখলাম। অন্যান্য জায়গায়ও এর খারাপ দিক দেখেছি। তিনি বলেন, ‘দেশে প্রতিদিনই কোনও না কোনও চ্যালেঞ্জ মোকাবিলা করে যাচ্ছি। কমিউনিটি পুলিশের সহযোগিতায় পুলিশ দক্ষতার সঙ্গে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে যাচ্ছে। এজন্য দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে পেরেছি। আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছি। সেটিও নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘কমিউনিটি পুলিশ বিশ্বব্যাপী বিস্তৃত। বাংলাদেশের প্রেক্ষাপটে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা সাজানো হয়েছে। ‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’— এই স্লোগানে বিভিন্ন কমিউনিটি বা জনগণের সঙ্গে মিশে গিয়ে কাজ করতে হবে।’’

বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের টেকসই উন্নয়নের জন্য টেকসই নিরাপত্তা ব্যবস্থা দরকার। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। বর্তমানে গড়ে ৮০০ নাগরিকের নিরাপত্তার জন্য একজন পুলিশ সদস্য রয়েছে। কমিউনিটি পুলিশিংয়ের যে দায়িত্ব, তা জনসাধারণ পালন করছে বলে তা শান্তির বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হচ্ছে। ঢাকা শহরের জনগণের তথ্য সংগ্রহ করে একসঙ্গে রাখা অনেক কঠিন। এই কঠিন কাজটা অনেক দক্ষতার সঙ্গে যে যার অবস্থান থেকে করেছেন।’

সমাবেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘নাটক, কবিতা ও কথার মাধ্যমে সমাজকে যেভাবে প্রভাবিত করা যায়, তা লাঠি দিয়ে করা সম্ভব নয়। সমাজের সবাইকে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করতে হবে। সন্তানদের খেলাধুলায় যুক্ত করতে হবে। তা না করতে পারলে সন্তানদের মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ থেকে রক্ষা করা সম্ভব নয়।’

এর আগে ‘কমিউনিটি পুলিশিং ডে-২০১৯’ উপলক্ষে সকাল ১০টার দিকে ডিএমপি সদর দফতর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সদর দফতর থেকে বের হয়ে বেইলি রোড় হয়ে রাজারবাগ পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়।

/এসজেএ/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক