চট্টগ্রামের সিঅ্যান্ডএফ এজেন্ট মিজানকে আত্মসমর্পণ করতেই হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০১৯, ১৩:১৩আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ১৩:২৮

আদালত শুল্ক ফাঁকি ও চোরাকারবারে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট মিজানুর রহমান চাকলাদারকে (দীপু) হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের চেম্বার আদালতের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে দুই সপ্তাহের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
আপিলের শুনানি নিয়ে রবিবার (২৭ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
শুল্ক ফাঁকি ও চোরাকারবারে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের সিঅ্যান্ডএফ এজেন্ট মিজানকে আসামি করে গত ১৬ জানুয়ারি ঢাকার রমনা থানায় মামলা করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। সেদিনই তাকে গ্রেফতার করেন শুল্ক গোয়েন্দারা। ২৩ জানুয়ারি সিআইডির কাছে তাকে হস্তান্তর করা হয়। পরে ১৪ ফেব্রুয়ারি তাকে জামিন দেন ঢাকা মহানগর হাকিম মোরশেদ আল মামুন ভুইয়া।
ওই জামিন বাতিল চেয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আবেদন করে বাদীপক্ষ। আদালত ২৫ জুন তার জামিন বাতিল করে আত্মসমর্পণের নির্দেশ দেন। কিন্তু মিজানুর রহমান ঢাকা মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ না করে দায়রা জজ আদালতের আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্টে এই আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ হওয়ার পর তিনি ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন গত ১০ জুলাই।এরপর মিজান হাইকোর্টে জামিন আবেদন করে ১৪ জুলাই জামিন পান। কিন্তু সে জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে। এই আবেদনের ওপর গত ২৮ অক্টোবর শুনানি শেষে চেম্বার জজ আদালত হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে মিজানকে আত্মসমর্পণের নির্দেশ দেন। তবে এই আদেশের বিরুদ্ধে মিজানুর রহমানের আবেদন আপিল বিভাগে গেলে চেম্বার আদালতের আদেশ বহাল রাখলেন আদালত।

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম