বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০১৯, ০০:৪৯আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ০০:৫০

ঢাকা রাজধানীর শাহবাগ থানার হানিফ ফ্লাইওভার চানখার পুলের আনন্দ বাজার ঢালে বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম মনিষা বর্মন (২২)। আহত হয়েছেন মোটরসাইকেল চালক গালীব (১৯)। বাস চালককে আটক করেছে পুলিশ।

সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা সোয়া সাতটায় ঘটনাটি ঘটেছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের দুই জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে এলে চিকিৎসক মনিষা বর্মনকে মৃত ঘোষণা করেন। আহত গালিব চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি ফ্লাইওভারের দিকে উঠছিল, আর ঠিকানা পরিবহনের বাসটি ফ্লাইওভার থেকে নামছিল। মনিষা মহানগর মহিলা কলেজের মার্কেটিংয়ের তৃতীয় বর্ষের ছাত্রী ছিল। আহত গালিব মনিষার এলাকার ছোট ভাই বলে জানা গেছে। মনিষার বাসা গেন্ডারিয়া এলকায়। তার বাবার নাম অলিন বর্মন।

/এআইবি/এআরআর/এনআই/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম