পেনশন বিল খাতের ১ কোটি ৮৪ লাখ ৩৯ হাজার ২৩৭ টাকা আত্মসাতের মামলায় সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা এম এ সালেককে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৬ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে।
২০১৭ সালের ২ ডিসেম্বর সালেকের বিরুদ্ধে মুন্সীগঞ্জের গজারিয়া থানায় মামলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা হলেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এর সহকারী পরিচালক আ. সালাম আলী মোল্লা। ৪০৯/৪২০ দণ্ডবিধি এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারায় মামলাটি হয়।








