বসুন্ধরা শপিং মল থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০১৯, ২০:১১আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ০৮:৩৬

বসুন্ধরা শপিং মল রাজধানীর বসুন্ধরা শপিং মলের অষ্টম তলা থেকে পড়ে অজ্ঞাত (১৮) এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার (৬ নভেম্বর) বিকাল সাড়ে ৫টায় এই ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর জরুরী বিভাগের চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

বসুন্ধরা সিটির নিরাপত্তাকর্মী ও তরুণকে উদ্ধারকারী মো. আলমগীর হোসেন বলেন, ‘ছেলেটি মার্কেটের সামনে পড়েছিল। পরে লোকজনের সহযোগিতায় তাকে হাসপাতালে নিয়ে আসি। তার পরিচয় জানা যায়নি। পরনে ছিল জিন্সের প্যান্ট ও ছাই রঙের হাফহাতা গেঞ্জি।’

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশীদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। একটি ছেলে ওপর থেকে পড়ে গেছে বলে শুনেছি। আমরা তদন্ত করছি। ঘটনাটি জানার চেষ্টা করছি। নিহতের পরিচয় এখনও জানা যায়নি।’

/এআরআর/এনআই/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম