কিশোরগঞ্জ আদালতের বিচারককে হাইকোর্টে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৯, ১৫:২৮আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ১৫:৪৩


হাইকোর্ট স্থগিতাদেশ থাকার পরও মামলার কার্যক্রম পরিচালনা করায় কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রফিকুল বারীকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৩ ডিসেম্বর তাকে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বাদীপক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার এম আতিকুর রহমান।
এর আগে গত ২৭ জুন আইনজীবী সাজ্জাদ হোসেন কিশোরগঞ্জ সদর থানায় মামলা করেন। ওই মামলার বাদী আইনজীবী হওয়ায় তার প্রভাবে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি সিদ্ধান্ত নেয় যে,সমিতির সদস্যদের কেউ বাদী হয়ে মামলা করলে সে মামলায় আসামিদের পক্ষে কোনও আইনজীবী লড়তে পারবেন না।
পরে বিষয়টি হাইকোর্টের নজরে এলে কিশোরগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে ৩১ জুলাই ব্যাখ্যা তলব করা হয়। এছাড়াও মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। অথচ স্থগিতাদেশ সত্ত্বেও মামলার কার্যক্রম চালিয়ে আসছিলেন কিশোরগঞ্জের বিচারিক ম্যাজিস্ট্রেট রফিকুল বারীকে। যার ধারাবাহিকতায় বিচারককে তলব করলেন হাইকোর্ট।



/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান