ওয়ারীতে তরুণের লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০১৯, ২০:২৩আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ২০:২৪

ঢাকা রাজধানীর ওয়ারী থেকে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম আরিফ হোসেন (২৩)। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে ১৩৯ লালমহন শাহ স্ট্রিট নামের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওয়ারী থানার এসআই মো. হারুন অর রশিদ জানান, ‘বাড়ির ছাদের একটি রুম থেকে লাশটি উদ্ধার করা হয়। তার বুক ও পেটে চারটি ধারালো অস্ত্রের জখম পাওয়া গেছে। কারা তাকে হত্যা করেছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

আরিফের খালাতো ভাই আলী হোসেন ও আমির হোসেন বলেন, ‘আরিফরা দুই ভাই। তাদের মা মারা যাওয়ার পর আমরাই তাদের লালন পালন করি। সে নারিন্দায় চাকরি করতো। তার ছোটভাই আমাদের সঙ্গে নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাঝিপাড়ায় থাকে। আরিফের স্ত্রী ইয়াছমিন ও দুই মেয়ে আমাদের এখানেই থাকে।’

এসআই মো.হারুন অর রশিদ জানান, আরিফের পরিবারের সদস্যরা নারায়ণগঞ্জের রূপগঞ্জে থাকেন। আরিফ ওয়ারীর বাসায় একাই থাকতেন। নারিন্দায় একটি ইট ও বালুর দোকানে ম্যানেজার হিসেবে কাজ করতেন। তার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এআইবি/আরজে/এনআই/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম