শাহজালালে তিন হাজার পিস ইয়াবাসহ দুই যাত্রী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৯, ২২:৪৮আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ২২:৪৯

শাহজালালে আটক দুই যাত্রী (মাঝে) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ হাজার ৮শ’ ৫০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, সোমবার দুপুর আড়াইটার দিকে মো. জামিউল ইসলাম (২১) ও মো. আরিফ শিকদার (২৩) নামের ওই দুই যুবক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহির্গামী রাস্তার পাশের গাড়ি পার্কিং এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাদের চ্যালেঞ্জ করে আর্মড পুলিশের দায়িত্বরত সদস্যরা। এরপর তাদের বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হলে জামিউলের কাছে ২ হাজার ৮শ’ ৫০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। আর আরিফ শিকদার ৪০ হাজার টাকা দিয়ে জামিউলকে সহযোগিতা করেছে বলে স্বীকার করে।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, উভয়ে ফরিদপুর পলিটেকনিকের ছাত্র। ফরিদপুরের শাহিন নামে এক ব্যক্তি তাদের এই কাজে নিযুক্ত করেছে। কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং এলাকা থেকে বাবু নামে আরেক ব্যক্তির কাছ থেকে এই ইয়াবা তারা সংগ্রহ করেছে। আটক ইয়াবার দাম প্রায় ১৪ লাখ টাকা বলে বিমানবন্দর আর্মড পুলিশ সূত্রে জানা গেছে।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে কক্সবাজার থেকে নভোএয়ারের একটি ফ্লাইটে এই ইয়াবা নিয়ে তারা ঢাকায় আসে।
তিনি জানান, আটক মো. জামিউল ইসলাম ফরিদপুর জেলার সালথা থানার কাজির বল্লবদি গ্রামের মো. আবুল হোসেনের পুত্র এবং মো. আরিফ শিকদার গোপালগঞ্জ জেলার কশিয়ানী থানার খায়েরহাট গ্রামের মো. আশরাফের পুত্র।

/সিএ/আইএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম