গ্রামীণফোনকে ২ হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০১৯, ১০:১৯আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ১০:৪৮

গ্রামীণফোন মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোনকে (জিপি) আপাতত দুই হাজার কোটি টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আগামী ৩ মাসের মধ্যে এ টাকা পরিশোধ করতে হবে। অন্যথায় গ্রামীণফোনের কাছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দাবি করা সাড়ে ১২ হাজার কোটি টাকার ওপর হাইকোর্টের জারি করা স্থগিতাদেশ প্রত্যাহার হয়ে যাবে বলেও সতর্ক করেছেন আদালত।
রবিবার (২৪ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে গ্রামীণফোনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তার সঙ্গে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন ও মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী। বিটিআরসির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মাহবুবে আলম। সঙ্গে ছিলেন খন্দকার রেজা-ই-রাকিব।
পরে খন্দকার রেজা-ই-রাকিব সাংবাদিকদের বলেন, আপিল আদালত তার আদেশে গ্রামীণফোনকে আপাতত ২ হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়েছেন। আগামী ৩ মাসের মধ্যে এই টাকা পরিশোধ করতে সময় বেঁধে দেওয়া হয়েছে। নয়তো এ টাকা পরিশোধের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে বলে আদালত জানিয়েছেন।
এর আগে বিটিআরসি’র দাবিকৃত সাড়ে ১২ হাজার কোটি টাকা প্রদানের জন্য ২ এপ্রিল জিপিকে চিঠি দেয় বিটিআরসি। ওই চিঠির বিরুদ্ধে ঢাকার নিম্ন আদালতে মামলা করে টাকা প্রদানের ওপর নিষেধাজ্ঞা চায় জিপি। গত ২৮ আগস্ট আদালত মামলা খারিজ করে দেন। পরে ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করে জিপি। শুনানি নিয়ে বিটিআরসির চিঠি স্থগিত করে দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল বিভাগে যায় বিটিআরসি।

/বিআই/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম