ক্যাসিনো সম্রাটের সহযোগী আরমানকে দুদকের জিজ্ঞাসাবাদ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০১৯, ১৮:৪৫আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ১৮:৪৭

সম্রাটের সহযোগী আরমান (ফাইল ছবি) ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি (বহিষ্কৃত) ইসমাইল চৌধুরী সম্রাটের সহযোগী সহ-সভাপতি (বহিষ্কৃত) এনামুল হক আরমানকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৫ নভেম্বর) দুপুরে তাকে কাশিমপুর কারাগার থেকে সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে নেওয়া হয়। ১৭ নভেম্বর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আরমানের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ।

এর আগে, গত ১২ নভেম্বর দুদকের উপ-পরিচালক সালাউদ্দিন আরমানের বিরুদ্ধে ২ কোটি ৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে মামলা করেন। রাজধানীর অপরাধ জগতের নিয়ন্ত্রক হিসেবে পরিচিত আরমান গত ৬ অক্টোবর কুমিল্লা থেকে সম্রাটের সঙ্গেই গ্রেফতার হন।

ক্যাসিনো সম্রাট-খ্যাত যুবলীগের আরেক বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের ক্যাশিয়ার হিসেবে পরিচিত এই আরমান। 

নব্বই দশকে বিদেশ থেকে লাগেজ পার্টির আনা ইলেকট্রনিক পণ্য বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকার দোকানে দোকানে সরবরাহ করতেন তিনি। পরে নিজেই লাগেজ পার্টির কারবারে জড়িয়ে পড়েন। ২০১৩ সালে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি পদ বাগিয়ে নেন। অল্প সময়ের মধ্যেই বিপুল পরিমাণ অর্থ-বিত্তের মালিক বনে যান। অবৈধ জুয়া ও ক্যাসিনো কারবারের পাশাপাশি সিনেমা প্রযোজনাও শুরু করেছিলেন তিনি।

/ডিএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক