হলি আর্টিজান হামলা মামলার রায় ১২টায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০১৯, ০৮:৩৭আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ০৯:৪০

হলি  আর্টিজান হামলা হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা মামলার রায় ঘোষণা করা হবে বুধবার (২৭ নভেম্বর) দুপুর ১২টায়। ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ রায় ঘোষণা করবেন।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর গোলাম সরোয়ার খান জাকির এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ট্রাইব্যুনালে মামলাটির রায়ের জন্য নির্ধারিত সময় দুপুর ১২টা। আশা করছি ১২টায় রায় ঘোষণা করার সম্ভাবনা রয়েছে।’

আসামিদের আদালতে হাজির করার বিষয়ে সংশ্লিষ্ট হাজতখানায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মইনুল ইসলাম জানান, হলি আর্টিজান হামলার আসামিরা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার আছেন। সেখান থেকে সকাল ৯টায় আসামিদের আদালতে পাঠানো হবে। এরপর আদালতের নির্দিষ্ট সময়ে এজলাসে উঠানো হবে। রায় ঘোষণার পর আদালত থেকে তাদের আবারও কারাগারে পাঠানো হবে।

গত ১৭ নভেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে বিচারক রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন।

গত বছরের ২৩ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেরোরিজম বিভাগের পরিদর্শক হুমায়ূন কবির সিএমএম আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন। ২৬ জুলাই সিএমএম আদালত মামলাটি ট্রাইব্যুনালে বদলির আদেশ দেন। আর ২৬ নভেম্বর অভিযোগ গঠন করেন আদালত। অভিযোগপত্রে থাকা ২১ আসামির ১৩ জন মারা যাওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়।

অভিযোগপত্রে ৮ আসামি হলো—হামলার মূল সমন্বয়ক বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম চৌধুরীর সহযোগী আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে রাশ, অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী নব্য জেএমবি নেতা হাদিসুর রহমান সাগর, নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরক শাখার প্রধান মিজানুর রহমান ওরফে বড় মিজান, রাকিবুল হাসান রিগ্যান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে রাজীব গান্ধী, হামলার অন্যতম পরিকল্পনাকারী আব্দুস সবুর খান (হাসান) ওরফে সোহেল মাহফুজ, শরিফুল ইসলাম ও মামুনুর রশিদ। এরা সবাই কারাগারে রয়েছে।

প্রসঙ্গত, ২০১৬ সালের ১ জুলাই রাতে হলি আর্টিজানে হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। এসময় তাদের গুলিতে দুই পুলিশ সদস্য নিহত হন। পরে অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়। ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় মামলা করে পুলিশ।

আরও পড়ুন:

হলি আর্টিজান মামলার রায় আজ

গুলশান হামলা: অভিযুক্ত আট জঙ্গির কার কী ভূমিকা

৩ কারণে হলি আর্টিজান হামলার চার্জশিটে দেরি

দুর্বিষহ স্মৃতি নিয়ে বেঁচে আছেন তারা

হামলার পরিকল্পনা রাজশাহীতে, কৌশল নির্ধারণ গাইবান্ধায়, চূড়ান্ত অপারেশন প্ল্যান ঢাকায়

/টিএইচ/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন