নদী দখল: প্রার্থীকে ইউপি নির্বাচন থেকে বিরত রাখার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০১৯, ২০:৩৫আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ২০:৩৭

নদী দখল: প্রার্থীকে ইউপি নির্বাচন থেকে বিরত রাখার নির্দেশ কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবদুল খালেককে নির্বাচন থেকে তিন মাস বিরত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই প্রার্থীর বিরুদ্ধে নদী দখলের অভিযোগ এনে দায়ের করা এক রিটের শুনানি শেষে বুধবার (১৭ নভেম্বর) বিচারপতি মইনুল ইসলাম ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জগলুল হায়দার আফ্রিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।
এই প্রসঙ্গে জগলুল হায়দার আফ্রিক বলেন, ‘নদী দখলের বিষয়ে নদী কমিশনসহ তিনটি তালিকায় অ্যাভোকেট আবদুল খালেকের নাম রয়েছে। তার বিষয়ে স্থানীয় রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দেওয়া হয়। কিন্তু এরপরও তার প্রার্থিতা বৈধ করা হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল হলেও নির্বাচন কমিশন আগের সিদ্ধান্ত বহাল রাখে। যা হাইকোর্টের রায়ের পরিপন্থী। ’

এই আইনজীবী আরও বলেন, ‘এরপর বর্তমান চেয়ারম্যান ও প্রার্থী নুরুল হক হাইকোর্টে রিট করেন। এ রিটের শুনানি নিয়ে আদালত রুল জারি করে আবদুল খালেককে নির্বাচন থেকে তিন মাসের জন্য বিরত রাখতে নির্দেশ দেন। আগামী ১২ ডিসেম্বর ওই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ রয়েছে।’

প্রসঙ্গত, এর আগে গত ফেব্রুয়ারিতে এক রায়ে জাতীয় বা স্থানীয় কোনও ধরনের নির্বাচনে প্রার্থীর বিরুদ্ধে নদী দখলের অভিযোগ থাকলে তাকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন হাইকোর্ট।

/বিআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক