ভুল চিকিৎসার অভিযোগ, ১ কোটি টাকা ক্ষতিপূরণের নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৯, ০৪:৫৩আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ০৬:১০

আইনি নোটিশ স্ত্রীকে ভুল চিকিৎসার অভিযোগ এনে এক স্বামী এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সংশ্লিষ্টদের একটি আইনি নোটিশ পাঠিয়েছেন। বুধবার (৪ ডিসেম্বর) ভুক্তভোগী নারী ফারজানা আক্তার রুপার স্বামী এসএম রুহিনুল ইসলামের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ফাইজুল্লাহ ফায়েজ এ নোটিশ পাঠান।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা অধিদফতরের মহাপরিচালক, রাজধানীর সিদ্ধেশ্বরীর মনোয়ারা হাসপাতালের ব্যবস্থাপনার পরিচালক ও হাসপাতালের চিকিৎসক আহসান কবিরকে এ নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়, ভ্যাট অধিদফতরের কর্মকর্তা এসএম রুহিনুল ইসলামের স্ত্রী ফারজানা আক্তার রুপাকে সিদ্ধেশ্বরীর মনোয়ারা হাসপাতালে নেওয়া হলে সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে ল্যাপারোস্কপি ও সিস্টোকপি সার্জারির পরামর্শ দেন। কিন্তু পরবর্তী সময়ে রুপার ভ্যাজাইনাল ফিস্টুলা সার্জারি করেন চিকিৎসক আহসান কবির। ওই সার্জারির পর রুপা আরও অসুস্থ হয়ে পড়েন।
এরপর দুই-এক দিনের মধ্যে রুপা সুস্থ হবেন বললেও প্রায় ২১ দিন তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়। এই সময়ের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে রোগী প্রয়োজনীয় সেবা থেকেও বঞ্চিত হন। এমনকি রোগীর উন্নত চিকিৎসা বা তার শারিরীক অবস্থা নিরূপণের জন্য কোনও মেডিক্যাল বোর্ডও গঠন করে না হাসপাতাল কর্তৃপক্ষ। বরং ২১ দিনে হাসপাতাল ২ লাখ ৭ হাজার টাকা বিল করে। সে বিলের মধ্যে ৮০ হাজার টাকা পরামর্শ ফি হিসেবে দেখানো হয়।
নোটিশ পাওয়ার ৩ দিনের মধ্যে ক্ষতিপূরণ বাবদ এক কোটি টাকা মনোয়ারা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং হাসপাতালের চিকিৎসক আহসান কবিরকে পরিশোধ করতে বলা হয়েছে। অন্যথায় প্রতিকার চেয়ে মামলা দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

/বিআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের