‘দুর্নীতিবাজরা যেখানেই থাকুক শান্তিতে থাকতে পারবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৯, ১২:৩৬আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ১২:৫৪

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ সমন্বিত উদ্যোগ ছাড়া দুর্নীতি কমানো সম্ভব না। শুধু সরকার বা কোনও একক প্রতিষ্ঠানের পক্ষেও দুর্নীতি দূর করা সম্ভব না বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

তিনি বলেন, ‘ঘুষখোর, মজুতদার,  দুর্নীতিবাজরা দেশে-বিদেশে যেখানেই থাকুক না কেন, অবৈধ টাকা ভোগ করে সুখে থাকতে দেওয়া হবে না। দুর্নীতির বিরুদ্ধে চলমান যুদ্ধে জয়ের বিকল্প নেই। এ লড়াই সবাইকে এগিয়ে নিতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে।’

সেগুনবাগিচায়  দুদক প্রধান কার্যালয়ে সোমবার (৯ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সকাল সাড়ে ৯টায় দুদক এবং জাতীয় পতাকা ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান। সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে দুদক।এতে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নয়। দিবসটি উপলক্ষে দুদক মিডিয়া সেন্টারে চলছে দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী।

দুদক চেয়ারম্যান বলেন, ‘সবাই মিলে একসঙ্গে  কাজ করে দুর্নীতি কমাতে হবে। সবাইকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী প্রজন্মের জন্য দুর্নীতি মুক্ত সমাজ গড়তে হবে। জনগণের সম্পদ লুট করে সুখে থাকতে পারবে না কেউই। লুণ্ঠিত সম্পদ শান্তিতে ভোগ করতে দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘শিশুদের দুর্নীতিমুক্ত দেশ দেওয়ার জন্য কাজ করছে দুদক। ঘুষ দুর্নীতিমুক্ত সরকারি সেবা নিশ্চিত করাই দুদকের লক্ষ্য। দেশে দুর্নীতি থাকবে না। দুর্নীতি প্রতিরোধের জন্য প্রয়োজন নতুন প্রজন্মের আন্তরিকতা।’

/ডিএস/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী