নারায়ণগঞ্জে ২২ টন অবৈধ বন্ডেড সুতা জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০১৯, ১৮:১৬আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ১৮:৩৮

নারায়ণগঞ্জে ২২ টন অবৈধ বন্ডেড সুতা জব্দ নারায়ণগঞ্জ শহরে ঝটিকা অভিযান চালিয়ে ২২ টন অবৈধ বন্ডেড সুতা জব্দ করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) শহরের বংশাল রোড-সুতারপাড়া এলাকায় ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের স্পেশাল প্রিভেন্টিভ টিম এই অভিযান চালায়। বন্ড সুবিধার অপব্যবহার রোধে এই অভিযান পরিচালনা করেন কাস্টমস বন্ড কমিশনারেটের উপ কমিশনার রেজভী আহম্মেদ।

অভিযানে গোপন গুদাম থেকে কোরিয়ান ও ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ২২ টন স্প্যান্ডেক্স ও পলিয়েস্টার-কটন সুতা উদ্ধার করা হয়। এসব সুতা বন্ড সুবিধার আওতায় শুল্কমুক্ত আমদানি করে রফতানি কাজে ব্যবহারের পরিবর্তে অবৈধভাবে খোলাবাজারে বিক্রি করা হয়েছিল।

নারায়ণগঞ্জে ২২ টন অবৈধ বন্ডেড সুতা জব্দ অভিযান প্রসঙ্গে কাস্টমস বন্ড কমিশনারেটের সহকারী কমিশনার মো. আল আমিন বলেন, ‘অভিযান টের পেয়ে শুরুতে গুদাম মালিকরা পালিয়ে যায়। পরবর্তীতে সংগঠিত হয়ে বিভিন্ন অ্যাসোসিয়েশনের ব্যানারে অভিযান প্রতিহত করার চেষ্টা করে। পরবর্তীতে স্থানীয় পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। নারায়ণগঞ্জ ভ্যাট বিভাগ, সিআইডি পুলিশ এবং নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ অভিযানে সহায়তা করে। আটক পণ্যের বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা। যার বিপরীতে প্রযোজ্য শুল্ক-করাদির পরিমাণ এক কোটি টাকা। আটক পণ্যের বিপরীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার এস এম হুমায়ূন কবীর বলেন, ‌‘দেশের যে প্রান্তেই অবৈধ বন্ডেড পণ্য পাওয়া যাবে, তাৎক্ষণিক তা জব্দ করা হবে। মূলহোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’

/সিএ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী