রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন ফুটপাতে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকাল ৩টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক এ তথ্য জানিয়ে বলেন, ‘বিএনপি কার্যালয়ের ১০০ গজ পশ্চিম পাশে ফুটপাতের ওপর একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। তবে, কেউ আহত হননি।’








