অভিজিৎ রায় হত্যা মামলা: পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১৯ জানুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৯, ১৭:৪৭আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ১৭:৪৮

 ব্লগার-লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় দুই জন সাক্ষীর জবানবন্দি ও জেরা গ্রহণ করেছেন আদালত। সাক্ষীরা হলেন, ফটো সাংবাদিক জীবন  আহমেদ ও হকার তারিকুর রহমান। এরপর পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ১৯ জানুয়ারি তারিখ নির্ধারণ করেছেন আদালত। সোমবার  (৩০ ডিসেম্বর) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এই তারিখ নির্ধারণ করেন।  ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী রুহুল আমিন এই তথ্য নিশ্চিত করেন।

এই নিয়ে অভিজিৎ হত্যামামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো। এর এর আগে গত ২৮ অক্টোবর অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায় সাক্ষ্য দেন।

প্রসঙ্গত, গত ১১ এপ্রিল ঢাকা সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে ৬ জনের বিরুদ্ধে চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা। এরপর গত ১ আগস্ট ৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার  সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা চলার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় লেখক অভিজিৎ রায়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এসময় তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও গুরুতর আহত হন। এ ঘটনায় অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায় শাহবাগ থানায় মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের পর দীর্ঘ তিন বছর মামলাটির তদন্ত করে গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরবর্তী সময়ে অধিকতর তদন্তের জন্য মামলাটির তদন্তভার গ্রহণ করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।

মামলার আসামিরা হলো—মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, মো. আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহা (৩৪), মো. আরাফাত রহমান (২৪), শাফিউর রহমান ফারাবী (২৯), সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে মেজর জিয়া ও আকরাম হোসেন ওরফে আবির ওরফে আদনান ওরফে হাসিবুল ওরফে আবদুল্লাহ।

/টিএইচ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম