পেঁয়াজ মজুতের মামলায় ব্যবসায়ীকে জামিন দেননি হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০১৯, ১৫:১৫আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ১৫:৪২

সুপ্রিম কোর্ট অবৈধভাবে ৪২ বস্তা পেঁয়াজ মজুতের মামলায় ফেনীর ব্যবসায়ী মইন উদ্দিনের জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আসামি পক্ষের করা জামিন আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিচারপতি মো. রইস উদ্দিন ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামির জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

শুনানিকালে অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন, ‘এ বছরের সবচেয়ে বড় আলোচিত বিষয় ছিল পেঁয়াজ। এই পেঁয়াজকে কেন্দ্র করে সরকারের মেগাপ্রকল্পসহ সব বড় অর্জন ম্লান হওয়ার উপক্রম হয়েছে। তাই মজুতের অভিযুক্ত এই আসামিকে জামিন দিলে অন্যরাও উৎসাহিত হবে। এ কারণেই চার্জসিট বা পুলিশ রিপোর্ট না হওয়া পর্যন্ত আসামিকে জামিন দেওয়া উচিত হবে না।’

পরে আসামির আইনজীবীর জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন আদালত।

উল্লেখ্য, ব্যবসায়ী মইন উদ্দিন ৪২ বস্তা পেঁয়াজ কিনে মজুত করেন। এর পরিমাণ ছিল প্রায় এক হাজার ৪০০ কেজি। ওই ঘটনায় আইনশৃঙ্খলাবাহিনী তাকে গ্রেফতার করে। পরে তিনি অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান। কিন্তু হাইকোর্ট জামিন না দিয়ে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাওয়ার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় তিনি আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাকে কারাগারে পাঠান। এরপর পুনরায় জামিন চেয়ে মইন উদ্দিন হাইকোর্টে আবেদন জানান। কিন্তু উচ্চ আদালতেও তার জামিন মেলেনি।

/বিআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম