শাহজালালে চার হাজার পিস ইয়াবাসহ আটক ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০১৯, ১৯:৩৯আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ১৯:৪৬

ইয়াবাসহ আটক ইয়াসিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার হাজার ১৮০ পিস ইয়াবাসহ ইয়াসিন মাতবর (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিমানবন্দর থানায় এ সংক্রান্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন।

আটক ইয়াসিন ঢাকা মহানগরীর ডেমরা থানার তুষারধারার মুসলিমনগরের খালেক মাতবরের ছেলে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সকালে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহির্গামী রাস্তার পাশে অপেক্ষাগার এলাকায় ইয়াসিন মাতবর ঘোরাফেরা করছিল। এসময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে, সেখানের দায়িত্বরত আর্মড পুলিশ সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। পরে তাকে বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে তার পাকস্থলিতে ইয়াবা থাকার কথা স্বীকার করে। উখিয়ার মো. ইউসুফ (৩৮) নামে এক ব্যক্তি তাকে এই ইয়াবা পৌঁছানোর দায়িত্ব দেয় বলে জানান তিনি। বিনিময়ে ৪০ হাজার টাকা পাওয়ার কথা ছিল তার।

অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন বলেন, ওই যাত্রীর পাকস্থলি থেকে ইয়াবা বের করে আনা হয়। আটক ইয়াবার বাজার মূল্য ১৩ লাখ টাকার মতো।

/সিএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম