তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা হাতিরঝিল থানার ওসিকে তদন্তের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২০, ১৯:৪৮আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ১৯:৫০

তারেক রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১১ জনের বিরুদ্ধে দায়ের করা মামলাটি হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (৫ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত সিকদার এ আদেশ দেন। একইসঙ্গে মামলাটি তদন্ত করে আগামী ১৮ ফেব্রুয়ারি তদন্ত  প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দেন আদালত। আদালতের সংশ্লিষ্ট সূত্র বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২ জানুয়ারি আদালতে মামলাটি দায়ের করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। ওই দিন বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনার আদেশ পরে দেবেন বলে বাদী ও তার আইনজীবীকে জানান।

এজাহার থেকে জানা গেছে, ২০১৯ সালের ২৭ ডিসেম্বর আসামিরা বাদী এবি সিদ্দিকীর বাসার ঠিকানা সংগ্রহ করার জন্য মিরপুর-১ নম্বরের মুক্তিপ্লাজার অফিসে যান। সেখানে বাদী না থাকায় তার অফিস স্টাফদের কাছে তার বাসার ঠিকানা চান। পরে বলে যান খালেদা জিয়াসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে যত মামলা আছে, আগামী এক সপ্তাহের মধ্যে সব মামলা প্রত্যাহার করে নিতে হবে; নাহলে বোমা মেরে বাড়ি উড়িয়ে দেওয়া হবে।

/টিএইচ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম