৮২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ডিএসসিসি রেভিনিউ সুপারভাইজারের বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২০, ১৮:০২আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ১৯:১৪

ফাহিমুজ্জামান

প্রতারণা, জালিয়াতি ও সরকারি হোল্ডিং ট্যাক্সের টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) রেভিনিউ সুপারভাইজার ফাহিমুজ্জামানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কশিন (দুদক)। তার বিরুদ্ধে ৮২ লাখ ৩৩ হাজার ৩৬১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেন সংস্থাটির উপ-সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। দুদকের জনসংযোগ বিভাগ মামলার বিষয়টি নিশ্চিত করেছে।

দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি হয়। মামলার বিবরণে বলা হয়, দুর্নীতির অভিযোগ ওঠার পর সাময়িক বরখাস্ত হন ফাহিমুজ্জামান। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত ডিএসসিসি’র রাজস্ব অঞ্চল-৪ এর ৩১ নম্বর ওয়ার্ডে রেভিনিউ সুপারভাইর হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, জালিয়াতির সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। এক পর্যায়ের সরকারি হোল্ডিং ট্যাক্সের টাকা আদায় করেন। কিন্তু পরে সেই টাকা জমা না দিয়ে আত্মসাৎ করেন।

এ সংক্রান্ত আগের সংবাদ:

ডিএসসিসি’র কর্মকর্তার বিরুদ্ধে ৯০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

ডিএসসিসি’র সেই রেভিনিউ সুপারভাইজার বরখাস্ত

ডিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম