ঢাবিতে ধর্ষকের কুশপুত্তলিকা দাহ করলো শিক্ষার্থীরা

ঢাবি প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২০, ১৫:০৯আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ১৫:২০

ঢাবিতে ধর্ষকের কুশপুত্তলিকা দাহ করলো শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে সেই ধর্ষকের প্রতীকী কুশপুত্তলিকা দাহ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা দ্রুত ওই ধর্ষককে গ্রেফতারের দাবি জানান। মানববন্ধনে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক সাব্বির আহমেদ।

তিনি বলেন, ‘এখন শুধু ঢাকডোল বাজিয়ে উন্নয়নের কথা প্রচার করা হচ্ছে। উন্নয়ন মানে শুধু অবকাঠামোগত উন্নয়ন না। মানুষের চলাফেরার নিরাপত্তার উন্নয়ন না হলে, এটাকে উন্নয়ন বলা যায় না। আমাদের যে ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে সেই ধর্ষকের এমন বিচার চাই, যা স্মরণীয় হয়ে থাকবে।’

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অর্ণি আনজুম বলেন, ‘বিচারহীনতার সংস্কৃতির কারণে ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে। যথাযথ সময়ে বিচার করলে ধর্ষণের ঘটনা কমতো। আমরা একজন নারী ধর্ষণ হওয়ার পর তার চরিত্র সম্পর্কে খোঁজ নিতে থাকি। এটা হলো ধর্ষিতাকে মানসিকভাবে ধর্ষণ।

মানববন্ধনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষকসহ প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এদিকে মঙ্গলবার সকাল থেকেই ঢাবি ক্যাম্পাস এলাকায় বিভিন্ন সংগঠন প্রতিবাদ কর্মসূচি পালন করে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম