শিশু সায়মাকে ধর্ষণের পর হত্যা মামলায় দু’জনের সাক্ষ্যগ্রহণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২০, ১৩:৫১আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ১৪:১৪

সামিয়া আফরিন সায়মা রাজধানীর ওয়ারিতে শিশু সামিয়া আফরিন সায়মাকে (৭) ধর্ষণের পর হত্যা মামলায় মেয়েটির বাবা আব্দুস সালামসহ দু’জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। অপর সাক্ষী হলেন,বাসার দারোয়ান ফরিদ মোল্লা। 

বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক কাজী আব্দুল হান্নান সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৪ জানুয়ারি দিন ধার্য করেন। 

সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর এম এ আব্দুল বারী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। 

গত ২ জানুয়ারি আসামি হারুন অর রশিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন একই ট্রাইব্যুনাল।

এর আগে গত ৩০ অক্টোবর আসামি হারুনকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ওয়ারি জোনাল টিম আরজুন।

প্রসঙ্গেত,  গত ৫ জুলাই সন্ধ্যা থেকে শিশু সায়মাকে খোঁজ করে পাচ্ছিল না পরিবার। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নবনির্মিত ভবনটির নবম তলার ফাঁকা ফ্ল্যাটের ভেতরে সায়মাকে মৃত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ওই ঘটনায় তার বাবা আব্দুস সালাম গত ৬ জুলাই ওয়ারি থানায় মামলা করেন। পরদিন কুমিল্লা থেকে হারুনকে গ্রেফতার করা হয়। বর্তমানে কারাগারে আছেন তিনি।

/টিএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম