মিটার কেনাকাটায় দুর্নীতির অভিযোগে ডেসকোতে দুদকের অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২০, ১৯:৩৯আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ১৯:৫৬

মিটার কেনাকাটায় দুর্নীতির অভিযোগে ডেসকোতে দুদকের অভিযান এক লাখ ২২ হাজার ২৩৬টি প্রিপেইড বৈদ্যুতিক মিটার কেনাকাটায় ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় ডেসকো কার্যালয় থেকে মিটার কেনা-কাটার টেন্ডার সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি)  দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান ও উপসহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার নেতৃত্বে এই অভিযান চালানো হয়। দুদকের ঊর্ধ্বতন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

দুদক জানায়, কোম্পানিটির কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ঠিকাদারি  এই দুর্নীতি-অনিয়মের সঙ্গে জড়িত। তারা গ্রাহকদের নিম্নমানের মিটার সরবরাহ করেছে। এ কারণে মিটারে আগুনও লেগে যাচ্ছে, দুর্ঘটনা ঘটছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজধানীর মিরপুরের মনিপুর এলাকা সরেজমিন পরিদর্শন করে দুদক টিম। 

অভিযানের সময় ডেসকো কর্মকর্তারা দুদক টিমকে জানান, বৈদ্যুতিক মিটারে আগুন লেগে যাওয়ার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে, ডেসকো কর্তৃপক্ষের বক্তব্যে দুদক টিম সন্তুষ্ট হতে পারেনি। এ বিষয়ে অনুসন্ধানের অনুমোদন চেয়ে কমিশনে প্রতিবেদন দেবে দুদক টিম।

/ডিএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম