ক্যাসিনোকাণ্ডে জড়িত রূপন ফের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২০, ১৫:০৪আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ১৭:১০

রূপন ভুইয়া ক্যাসিনোকাণ্ডে জড়িত গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রূপন ভুইয়াকে দুর্নীতি দমন কমিশনের ( দুদক) মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। এছাড়া আদালত ফের তার ৫ দিনের রিমান্ডও মঞ্জুর করেছেন।

রবিবার (১৯ জানুয়ারি) ঢাকার সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। 

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা রূপনকে গ্রেফতার দেখানোর আবেদনসহ ৭ দিনের রিমান্ড আবেদন করেন। একইসঙ্গে রূপনের ভাই গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সভাপতি এনামুল হককে শুধু গ্রেফতার দেখানোর আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন আদালত। 

সোমবার (১৩ জানুয়ারি) দুই ভাইকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গ্রেফতার করে। পরদিন ১৪ জানুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত দুই মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

প্রসঙ্গত, গত বছর ১৮ সেপ্টেম্বর মতিঝিলের ক্লাবপাড়ায় ক্যাসিনোবিরোধী অভিযান শুরু করে র‍্যাব। এরপর ধানমন্ডি, কলাবাগান, উত্তরা, গুলশান, তেজগাঁওয়ের বেশকিছু  ক্লাবে একই ধরনের অভিযান চালায় পুলিশ ও র‍্যাব। এসব অভিযানে ক্যাসিনো সামগ্রী, প্রচুর পরিমাণে মদ ও টাকা উদ্ধার করা হয়। অভিযানগুলোতে যুবলীগের কয়েকজন নেতাসহ বেশকিছু ক্লাবের সংগঠককে ক্যাসিনোতে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়। 

/টিএইচ/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম