‘শিরোনামহীন’ ব্যান্ডের গান গাইতে পারবে না তুহিনের ‘আভাস’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২০, ২৩:১১আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ২৩:২৭

হাইকোর্ট

শিরোনামহীন ব্যান্ডদলের গান আভাস ব্যান্ড গাইতে পারবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২০ জানুয়ারি) বিচারপতি এসএম এমদাদুল হক ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে শিরোনামহীনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আভাস ব্যান্ডের পক্ষে শুনানি করেন আইনজীবী মিজানুর রহমান।

জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন ১৯৯৬ সালে যাত্রা শুরু করলেও তাতে ভোকাল হিসেবে তানযীর তুহিন যোগ দেন ২০০০ সালে। তবে পরবর্তীতে তুহিন আভাস ব্যান্ডে যোগ দেয় এবং শিরোনামহীনে তার গাওয়া গানগুলো বিভিন্ন অনুষ্ঠানে পরিবেশনা করতে থাকে।

তবে শিরোনামহীনে ব্যান্ডের গান আভাস ব্যান্ডে গাওয়া নিয়ে দুই ব্যান্ড দলের মধ্যে আপত্তি দেখা দেয়। এরপর শিরোনামহীনের গান গাইতে তুহিনকে নিষেধাজ্ঞা দেয় কপিরাইট বোর্ড। কপিরাইট বোর্ডের পর দেওয়ানি আদালতও তুহিনকে শিরোনামহীনের গান গাইতে নিষেধাজ্ঞা দেয়। ঢাকা জেলা জজ আদালতের রায়ে শিরোনামহীনের গান না গাইতে তুহিনের প্রতি বিচারিক আদেশ দেওয়া হয়। এরপর মামলাটি হাইকোর্টে এলে শুনানি নিয়ে বিচারিক আদালতের আদেশ বহাল রেখে রায় ঘোষণা করলেন হাইকোর্ট।

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল
কদমতলীতে অটোরিকশা চালককে হত্যা: আসামির যাবজ্জীবন
কদমতলীতে অটোরিকশা চালককে হত্যা: আসামির যাবজ্জীবন
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
দেশে ফিরছেন মির্জা আব্বাস
দেশে ফিরছেন মির্জা আব্বাস
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক