রাজধানীর সবুজবাগ উত্তর বাসাবো এলাকায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোরে শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশ ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
শিশুটির মা জানান, সবুজবাগের উত্তর বাসাবো এলাকায় একটি বাড়িতে তারা ভাড়া বাসায় থাকেন। ১৬ জানুয়ারি সকালে পাশের রুমে থাকা জুবায়ের নামের এক যুবক তারে মেয়েকে ধর্ষণ করে। ঘটনার তিনদিন পর তিনি বিষয়টি টের পান। মেয়েকে জিজ্ঞাসা করলে একপর্যায়ে সে স্বীকার করে। এরপর মানসম্মানের ভয়ে কাউকে জানাননি। বুধবার (২২ জানুয়ারি) রাতে সবুজবাগ থানায় একটি মামলা (নম্বর ২৭) দায়ের করেন।








