জামিনে বেরিয়ে ফের অপরাধে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২০, ১৪:০৮আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ১৭:৫১

ডাকাত দলের ৫ সদস্য রাজধানীতে আগ্নেয়াস্ত্র ও মোটরসাইকেলসহ গ্রেফতার হওয়া ডাকাত দলের পাঁচ সদস্য এর আগেও গ্রেফতার হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। জামিনে বেরিয়ে তারা ফের একই অপরাধে লিপ্ত হয়। শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান।

গত ২৪ জানুয়ারি রাতে রাজধানীর খিলগাঁও ও নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (পূর্ব-ডিবি) পুলিশ। তারা হলো—মো. মোস্তাফিজুর রহমান ওরফে মানিক, মো. সুজন শেখ, মো. ইমন, মো. লিটন সরদার ও মো. রমজান হোসেন। এ সময় তাদের কাছ থেকে দুই রাউন্ড গুলিভর্তি একটি পিস্তল, তিনটি চাপাতি ও সাতটি বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল উদ্ধার করা হয়।

উদ্ধার অস্ত্র ও মোটরসাইকেল মাসুদুর রহমান বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাত দলের সদস্যরা জানায়, তারা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও শো-রুমে ডাকাতি করতো। এছাড়া তারা রাতে মোটরসাইকেলে চলাচলকারী ব্যক্তিদের আটকে তাদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র, টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নিতো।

এক প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘ছিনিয়ে নেওয়া মোটরসাইকেলের চ্যাসিস নম্বর পরিবর্তন করে ভুয়া রেজিস্ট্রেশন কাগজ তৈরি করে তারা গ্রাম এলাকায় বিক্রি করতো।’

/এসজেএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম