আইনজীবীর ছেলে ও শ্যালককে অপহরণের ঘটনায় আট জন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২০, ২০:২৪আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ২০:৩৭

আদালত রাজধানীর মোহাম্মদপুর থেকে আইনজীবী ফখরুল ইসলামের ছেলে ও তার শ্যালককে অপহরণের ঘটনায় গ্রেফতার আট জনের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২৬ জানুয়ারি) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এ আদেশ দেন।

আদালতের জিআর শাখার পুলিশ কনস্টেবল জিহাদুল ইসলাম জানান, তার আগে মামলার তদন্তকারী (মতিঝিল থানা) সাত দিনের রিমান্ডের আবেদন করে তাদেরকে আদালতে হাজির করেন।

আসামিরা হলো- মশিউর রহমান পাপ্পু (৩৪), ইমতিয়াজ আহমেদ (৩০), মাহমুদুর রহমান রাসেল (৩২), তুষার (৩৪), আরিফুল ইসলাম নিশান (৩০), শফিকুল ইসলাম (২৮), ফখর উদ্দিন (২৪) ও নোমান (২৫)।

শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ডেমরা ও ফকিরাপুল এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা তাদেরকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে অপহৃত এ-লেভেল পড়ুয়া তানজিম আল ইসলাম দিবস (১৭) ও ঢাকা কলেজের ছাত্র খালিদ হাসান ধ্রুবকে (১৯) উদ্ধার করা হয়। এসময় অপহরণকারীদের কাছ থেকে অপহরণ কাজে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র, পুলিশের পোশাক, নেশা জাতীয় ইনজেকশন, একটি প্রাইভেটকার ও তিনটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

প্রসঙ্গত, মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে মোহাম্মদপুরের তাজমহল রোডের মিনার মসজিদ এলাকা থেকে দিবস ও ধ্রুবকে অপহরণ করা হয়। অপহরণকারীরা দিবসের পরিবারের সদস্যদের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। আইনজীবী ফখরুল ইসলাম কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক।

/টিএইচ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম