কারা ডিআইজি বজলুর রশীদের দুর্নীতি মামলার নথি তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২০, ১৮:৪০আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ১৮:৫৫

হাইকোর্ট

কারা অধিদফতরের উপ-মহাপরিদর্শক বজলুর রশীদের বিরুদ্ধে দুদকের দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলার তদন্তের সব নথি তলবসহ তদন্ত কর্মকর্তাকে বুধবার (২৯ জানুয়ারি) হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে বজলুর রশীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল মতিন খসরু। অন্যদিকে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না।

এর আগে কারা ডিআইজি বজলুর রশিদের বিরুদ্ধে অবৈধ সম্পদের মাধ্যমে  রাজধানীর সিদ্বেশ্বরীতে তিন কোটি আট লাখ টাকা দিয়ে একটি ফ্ল্যাট কেনার অভিযোগ ওঠে। দাম হিসেবে পরিশোধ করা তিন কোটি ৮ লাখ টাকার কোনও বৈধ উৎস তিনি প্রদর্শন করতে পারেননি। এমনকি অ্যাপার্টমেন্ট ক্রয়সংক্রান্ত কোনও তথ্যও তার আয়কর নথিতে প্রদর্শন করেননি। তাই দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন বাদী হয়ে রজলুর রশীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় তিনি হাইকোর্টে জামিন আবেদন করলে আদালত তাকে সরাসরি জামিন না দিয়ে রুল জারির আদেশ দেন। সেই রুল শুনানিকালে মামলার নথিসহ তদন্ত কর্মকর্তাকে হাজির হওয়ার নির্দেশ দিলেন হাইকোর্ট।

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক