করোনা ভাইরাস প্রতিরোধে ‘মনিটরিং সেল’ গঠনে আইনি নোটিশ

বাংলা ‍ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১০আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১২

আইনি নোটিশ

নতুন করোনা ভাইরাস মোকাবিলায় প্রস্তুতি হিসেবে একটি সেন্ট্রাল মনিটরিং সেল গঠন এবং দেশের প্রতিটি জেলায় মনিটরিং সেলের শাখা স্থাপন করার নির্দেশনা চেয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব এ নোটিশ পাঠান। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বিমান মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য, আইসিডিডিআরবি’র পরিচালক এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বরাবর এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়, করোনা ভাইস মোকাবিলায় পূর্ব প্রস্তুতি হিসেবে একটি সেন্ট্রাল মনিটরিং সেল এবং প্রতিটি জেলায় মনিটরিং সেলের শাখা স্থাপন করতে হবে। ভাইরাস প্রতিরোধে দেশের প্রতিটি বিমানবন্দর, স্থলবন্দর, সমুদ্রবন্দর, হাসপাতালে পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে। এছাড়াও ভাইরাস প্রতিরোধে জনগণের জন্য প্রয়োজনীয় পরিমাণ মাস্ক এবং অন্যান্য সামগ্রীর ব্যবস্থা করতে হবে। পাশাপাশি এ রোগে কেউ আক্রান্ত হলে তার চিকিৎসা সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি নিতে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোকে প্রস্তুতি নিতে বলা হয়েছে।

দেশে করোনা ভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে নোটিশদাতাকে জানানোর জন্য বলা হয়েছে। অন্যথায় হাইকোর্টে এ বিষয়ে নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক