পরিবহন মালিক সমিতির নেতা এনায়েত উল্লার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৫১আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৪২

খন্দকার এনায়েত উল্লাহ

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুদকের জনসংযোগ বিভাগের সূত্রে এ তথ্য জানা গেছে।

দুদকের সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লার বিরুদ্ধে রাজধানীর আশেপাশে বিভিন্ন রুটে চলাচলকারী ১৫ হাজার বাস থেকে দৈনিক এক কোটি ৬৫ লাখ টাকা চাঁদা আদায়সহ নামে বেনামে শত শত কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

অনুসন্ধানের অংশ হিসেবে এনায়েত ও তার পরিবারের ব্যক্তিগত যানবাহনের তথ্য চেয়ে বিআরটিএ বরাবর নোটিশ দিয়েছে দুদক। গত ২৯ জানুয়ারি বিআরটিএ-তে নোটিশটি পাঠান দুদক উপপরিচালক নুরুল হুদা।

এ বিষয়ে খন্দকার এনায়েত উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যেকোনও দুর্নীতির অনুসন্ধান করা দুদকের আইনসঙ্গত দায়িত্ব। এ বিষয়ে আমার কোনও মন্তব্য নেই। তবে আমার বিরুদ্ধে দুদকে যেসব অভিযোগ করা হয়েছে তা সত্য নয়। আমি আরও বলতে চাই যে, দুদকে যারা এসব অভিযোগ করেছে, তারা ঢাকা সড়ক পরিবহন সমিতি থেকে বহিষ্কৃত ব্যক্তি। তাদের এসব অভিযোগ মিথ্যা।’

/ডিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম