রাজধানীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২০, ০১:২৬আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ০১:৩৮

হাতিরপুল

রাজধানীর হাতিরপুল এলাকায় সাজেদা (৩৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী ফেরদৌসকে আটক  করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাতিরপুলের ভূতেরগলি এলাকায় একটি ভাড়া বাসায় এ খুনের ঘটনা ঘটে। খবর পেয়ে কলাবাগান থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতাল মর্গে পাঠায়।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) পরিতোষ চন্দ্র জানান, ফেরদৌস পেশায় রিকশাচালক। রাত সাড়ে আটটার দিকে ফেরদৌস বাসায় ফেরার পর স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে সাজেদাকে দা দিয়ে কুপিয়ে জখম করেন ফেরদৌস। ঘটনাস্থলেই মারা যান সাজেদা।

প্রতিবেশীরা ফেরদৌসকে আটক করে। খবরে পেয়ে পুলিশ সাজেদাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকেই ফেরদৌসকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি পরিতোষ চন্দ্র।

/আরজে/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক