‘বিচারপতি ওবায়দুল হাসানের লেখা পাঠকের হৃদয়কে স্পর্শ করবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৫আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ২০:০২

বিচারপতি ওবায়দুল হাসানের লেখা ‘অবর্ণনীয় নির্মমতার চিত্র: বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ও অন্যান্য’ প্রকাশনা উৎসবে আলোচকরা বিচারপতি ওবায়দুল হাসানের লেখা ‘অবর্ণনীয় নির্মমতার চিত্র: বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ও অন্যান্য’ বইটি গৌরবজনক সৃষ্টি বলে  মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি বলেন, ‘তিনি একাত্তরের বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের চিত্র তুলে ধরেছেন। এই বই যেকোনও পাঠকের হৃদয়কে স্পর্শ করবে।’  বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন।

প্রধান বিচারপতি বলেন, ‘বিচারপতি ওবায়দুল হাসান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক হিসেবে  মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের আপনজনদের কাছ থেকে হত্যাকাণ্ড ও অপহরণের ঘটনা সম্পর্কে জেনেছেন।  যা তাকে লেখালেখিতে অনুপ্রাণিত করেছে।’ তিনি আরও বলেন, ‘বর্তমান ও আগামী প্রজন্ম তার এই বই থেকে পাকিস্তানি হানাদার বাহিনী, রাজাকার, আলবদর ও তাদের দোসরদের নির্যাতনের চিত্র সম্পর্কে জানতে পারবে।’

সুপ্রিম কোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী ও মুক্তিযোদ্ধা জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক প্রমুখ।

/বিআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম