মুজিববর্ষে ‘পুলিশ সেবা সপ্তাহ’ ৮-১৪ মার্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:২৭আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪২

পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে দিনব্যাপী অনুষ্ঠিত ‘পুলিশ হেডকোয়ার্টার্স কোয়ার্টারলি কনফারেন্স মুজিববর্ষে সপ্তাহব্যাপী পুলিশের সব ইউনিটে ‘পুলিশ সেবা সপ্তাহ’ পালিত হবে আগামী ৮ থেকে ১৪ মার্চ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে দিনব্যাপী অনুষ্ঠিত ‘পুলিশ হেডকোয়ার্টার্স কোয়ার্টারলি কনফারেন্সে’-এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পুলিশ সদর দফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) পুলিশ সদর দফতরে অনুষ্ঠিত সভায় মুজিববর্ষ উদযাপন, একুশে ফেব্রুয়ারির নিরাপত্তা, নারী ও শিশু নির্যাতন বিশেষ করে ধর্ষণ মামলা, ওয়ারেন্ট তামিল, মামলা ও জিডি রুজু, পুলিশ ক্লিয়ারেন্স, চাকরি ও পাসপোর্ট ভেরিফিকেশন, মাদক এবং পুলিশের প্রতি জনআস্থার বিষয়গুলো আলোচনায় উঠে আসে। এ সভায় পুলিশ সদর দফতরের এআইজি থেকে তার ওপর কর্মকর্তারা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পুলিশিং ও প্রশাসনিক বিভিন্ন বিষয় সম্পর্কে জানান। দ্বিতীয় পর্বে মাঠ পর্যায়ের কর্মকর্তারা তাদের বিভিন্ন কার্যক্রম ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সামনে তুলে ধরেন। আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সব রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটনের কমিশনার ও জেলার পুলিশ সুপাররা অংশ নেন।

সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে আইজিপি বলেন, ‘‘মাদকের বিরুদ্ধে আমরা ‘জিরো টলারেন্স’নীতিতে কাজ করছি। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। এ যুদ্ধে আমাদের জয়ী হতে হবে।’’ নারী ও শিশু নির্যাতন বিশেষ করে ধর্ষণের মামলা অধিক গুরুত্ব দিয়ে তদন্তের জন্য সকল পুলিশ সুপারকে নির্দেশনা দেন তিনি।

এছাড়া, পুলিশ ক্লিয়ারেন্স, চাকরি ও পাসপোর্ট ভেরিফিকেশন অত্যন্ত গুরুত্বের সঙ্গে শেষ করে দ্রুত সঠিক রিপোর্ট দেওয়ার নির্দেশনা দিয়ে আইজিপি বলেন, ‘এক্ষেত্রে কোনও ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সেটা নিশ্চিত করতে হবে।’

সভায় রাজশাহীর সারদা পুলিশ অ্যাকাডেমির প্রিন্সিপাল মোহাম্মদ নাজিবুর রহমান, র‌্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদ, অতিরিক্ত আইজি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজি আবদুস সালাম, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, এসবি প্রধান অতিরিক্ত আইজি মীর শহীদুল ইসলাম, সিআইডির অতিরিক্ত আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, টিঅ্যান্ডআইএমের  অতিরিক্ত আইজি মো. ইকবাল বাহার, এপিবিএনের অতিরিক্ত আইজি মোশারফ হোসেন, অতিরিক্ত আইজি (এফঅ্যান্ডডি) মো. শাহাব উদ্দীন কোরেশী, পুলিশ স্টাফ কলেজের রেক্টর শেখ মুহম্মদ মারুফ হাসান, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি ব্যারিস্টার মাহবুবুর রহমান, এসবির অতিরিক্ত আইজি মাহবুব হোসেন ও পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/জেইউ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক