করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে আটক ৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২০, ০২:১৮আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ২০:১০

করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে আটক ৫

করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫ জনকে আটক করেছে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি।

সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, এতে আক্রান্ত হয়ে বাংলাদেশের দুইজন মারা গেছেন’- বিভিন্ন ফেসবুক গ্রুপ ও কথিত নিউজ পোর্টালের মাধ্যমে এই গুজব ছড়ানো হচ্ছিল। দৈনিক খবর, টুইটবাংলা ডটকম, অন্য আলো নামে তিনটি ফেসবুক পেজ এবং শেখ রানা ও এম এ হাসনাত জামিল নামে দুটি ফেসবুক আইডিতে এই গুজব ছড়ানো হয়। এ কারণে ফেসবুক পেজ এবং আইডি সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের কর্মকর্তারা আরও জানান, বাংলাদেশে করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হয়েছে বা মারা গেছে এমন তথ্য সঠিক নয়। সরকারের সংশ্লিষ্ট বিভাগ অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে এই ভাইরাসে আক্রান্তের সম্ভাবনা মোকাবিলা করছে। কিন্তু অনেকেই এ বিষয়ে অতি উৎসাহী হয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে।

সাইবার ক্রাইম কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, ‘যারাই সামাজিক যোগাযোগ মাধ্যম বা অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে এ ধরনের খবর প্রচারণা চালাবে, তাদের ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে।’

/এনএল/এমআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম