ক্রসফায়ারের ভয় দেখিয়ে জবানবন্দি নেওয়া হয়েছে, আদালতে আসামি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১৮আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৪৩

সামিয়া হত্যা মামলা রাজধানীর ওয়ারীতে শিশু সামিয়া আফরিন সায়মাকে (৭) ধর্ষণের পর হত্যা মামলার আসামি হারুন অর রশিদ বিচারকের কাছে নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, ‘ক্রসফায়ারের ভয় দেখিয়ে আমার কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে। আমার বিরুদ্ধে সাক্ষীরা যা বলেছে তা সবই মিথ্যা। আমি নির্দোষ।’

রবিবার (২৩ ফেব্রুয়ারি ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক কাজী আব্দুল হান্নানের আদালতে হারুন এসব কথা বলেন। এরপর বিচারক মামলাটি আগামী ৫ মার্চ যুক্তিতর্ক উপস্থাপন শুনানির দিন ধার্য করেন।

সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর এম এ আব্দুল বারী বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।

গত ২ জানুয়ারি হারুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন একই ট্রাইব্যুনাল। এর আগে ৩০ অক্টোবর আসামি হারুনকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ওয়ারী জোনাল টিম আরজুন।

প্রসঙ্গত, গত বছরের ৫ জুলাই সায়মার মৃতদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় তার বাবা আব্দুস সালাম ৬ জুলাই ওয়ারী থানায় মামলা করেন। পরদিন কুমিল্লা থেকে হারুনকে গ্রেফতার করা হয়।

/টিএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম