মায়ের হেফাজতে থাকবে অভিনেতা সিদ্দিকের সন্তান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৪:২৫আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৫:২১

স্ত্রী সন্তানের সঙ্গে সিদ্দিক অভিনেতা সিদ্দিকুর রহমানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তাদের একমাত্র সন্তান (৬)  আরশ হোসেনকে তার মা মারিয়া মিমের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে সিদ্দিক তার সন্তানকে সপ্তাহে দু’দিন নিজের কাছে নিয়ে আসতে এবং সঙ্গে রাখতে পারবেন বলেও নির্দেশ দিয়েছেন আদালত। তাই আগামীকাল বৃহস্পতিবারের (২৭ ফেব্রুয়ারি) মধ্যে শিশুটিকে তার মায়ের হেফাজতে দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
এ সংক্রান্ত এক রিটের ওপর জারি রুলের চূড়ান্ত শুনানি শেষে বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি এম  ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে মিমের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। আর সিদ্দিকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আলী।
২০১২ সালে ২৪ মে সিদ্দিকের সঙ্গে মিমের বিয়ে হয়। ২০১৩ সালে তাদের সন্তান আরশের জন্ম হয়। আর ২০১৯ সালে ১৯ অক্টোবর তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে শিশুটি তার বাবার হেফাজতেই ছিল। সন্তানকে কাছে পেতে তার মা মিম হাইকোর্টে রিট করেন। সে রিটের প্রাথমিক শুনানি নিয়ে শিশুটিকে কেন তার মায়ের হেফাজতে রাখা হবে না,তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেন। এরপর ওই রুলের চূড়ান্ত শুনানি নিয়ে আদালত রায় ঘোষণা করলেন।

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের