ক্রিকেটার মিরাজের বাসায় চুরির ঘটনায় গ্রেফতার ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২০, ১৪:০৬আপডেট : ০৭ মার্চ ২০২০, ১৪:২৫

গ্রেফতার জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের বাসায় চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম সোহেল রানা (২০)।

শনিবার (৭ মার্চ) দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা কাফরুল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) এমদাদুল হক জানান, ৪ মার্চ বিকালে বিজয় রাকিন সিটিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার পল্লবীর বাসা থেকে চুরি যাওয়া ১৩ ভরি সোনা, ১২ আনা ডায়মন্ড ও ১৬ ভরি ইমিটেশনের গহনা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সোহেল রানা রাকিন সিটিতে ফায়ার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন বলে জানিয়েছেন তিনি। সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সোহেলের অন্য সহযোগীদের গ্রেফতার ও বাকি মালামাল উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তদন্তকারী কর্মকর্তা এমদাদুল হক।

প্রসঙ্গত, গত ২০ ফেব্রুয়ারি মিরপুরের বিজয় রাকিন সিটিতে  মিরাজের বাসায় চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় কাফরুল থানায় একটি মামলা করা হয়। ওই মামলায় সোহেল রানাকে গ্রেফতার করা হয়েছে।

/আরজে/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম