সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২০, ২১:১১আপডেট : ১৩ মার্চ ২০২০, ০১:৩২

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২০-২০২১ সেশনের দুদিনব্যাপী (১১ ও ১২ মার্চ) নির্বাচনের দ্বিতীয় দিনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ৭ হাজার ৭৮১ ভোটারের মধ্যে গত ১১ মার্চ এবং আজ বৃহস্পতিবার (১২ মার্চ) মোট ৫ হাজার ৯৪০ জন আইনজীবী তাদের ভোট প্রদান করেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) নির্বাচন সাব-কমিটির সদস্য অ্যাডভোকেট অমিত দাসগুপ্ত ও ব্যারিস্টার একেএম এহসানুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। ব্যারিস্টার একেএম এহসানুর রহমান বলেন, ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আজ রাত ১১টা থেকে গণনা শুরু হবে।

এর আগে গত ১১ মার্চ এবং আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণের মাঝে একঘণ্টা বিরতি দেওয়া হয়।

এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এএফ হাসান আরিফ। মোট ১৪টি পদের বিপরীতে এবারের নির্বাচনে ৩১ জন প্রার্থী হয়েছেন।

নির্বাচনে সরকার সমর্থক বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থীরা হলেন, সভাপতি পদে এএম আমিন উদ্দিন, সহ-সভাপতি মো. মনিরুজ্জামান ও সাকিলা রওশন, সম্পাদক শাহ মঞ্জুরুল হক, কোষাধ্যক্ষ ড. মো. এনামুল হক, সহ-সম্পাদক পদে মোহাম্মদ বাকির উদ্দিন ভূঁইয়া ও মোহাম্মদ ইমতিয়াজ ফারুক।

সদস্যপদে আছেন আইনজীবী মো. হুমায়ুন কবির, মো. কামরুজ্জামান, মো. সাফায়েত হোসেন (সজীব), মো. তারজেল হোসেন, মিন্টু কুমার মণ্ডল, মোহাম্মদ মশিউর রহমান ও মোহাম্মদ জগলুল কবির।

এদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) প্রার্থীরা হলেন, সভাপতি পদে জয়নুল আবেদীন, সহ-সভাপতি মো. আব্দুল জব্বার ভূঁইয়া ও মো. জালাল উদ্দিন, সম্পাদক মো. রুহুল কুদ্দুস কাজল, কোষাধ্যক্ষ রাগীব রউফ চৌধুরী, সহ-সম্পাদক পদে মাহমুদ হাসান ও আইয়ুব আলী আশ্রাফী।

সদস্যপদের প্রার্থীরা হলেন, আমিরুল ইসলাম (খোকন), মার-ই-আম খন্দকার, মোহাম্মদ মোহাদ্দেস-উল-ইসলাম (টুটুল), মো. শফিউর রহমান, মোহাম্মদ মহসিন কবির, মোহাম্মদ শরিফ উদ্দিন (রতন) ও মোহাম্মদ ইকবাল হোসেন। বড় দুটি রাজনৈতিক দলের পাশাপাশি স্বতন্ত্রভাবে সভাপতি পদে প্রার্থী হয়েছেন আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ, সহ-সম্পাদক পদে ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া ও সদস্যপদে তপন কুমার দাস।

প্রসঙ্গত, এর আগে সমিতির ২০১৯-২০ সেশনের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন সরকার সমর্থক সাদা প্যানেলের জ্যেষ্ঠ আইনজীবী এএম আমিন উদ্দিন। অন্যদিকে সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন বিএনপি সমর্থক নীল প্যানেলের ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। ওই নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতিসহ ছয়টি পদে সরকার সমর্থিত সাদা প্যানেল নির্বাচিত হয়। অন্যদিকে সম্পাদকসহ আটটি পদে বিএনপি সমর্থিত নীল প্যানেল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নির্বাচিত হয়। 

 

/বিআই/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী