বিডিআর বিদ্রোহ মামলার আসামির মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২০, ১৮:৪৮আপডেট : ১৯ মার্চ ২০২০, ১৯:১০

লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বিডিআর বিদ্রোহ মামলায় কারাবন্দী একজনের মৃত্যু হয়েছে। মৃত আনোয়ার হোসেন (৫৭) বিডিআর এর হাবিলদার ছিলেন। তার গ্রামের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলায়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরের ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলে জানান শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম।

তিনি আরও জানান, বুধবার কারাবন্দী আনোয়ার ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত ১০টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আনোয়ার হোসেনের ছেলে জাকির হোসেন বলেন, ‘বাবার বিরুদ্ধে বিস্ফোরক মামলা ছিল। আমরা জানতে পারি, তিনি অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।’

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সহকারী সার্জন ডা. খুরশিদ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বার্ধক্যের কারণে তিনি কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কয়েকবার তাকে ঢাকা মেডিক্যালেও চিকিৎসা দেওয়া হয়। সর্বশেষ অবস্থা খারাপ হওয়ায় তাকে ঢামেকে স্থানান্তর করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।’

/এআইবি/ আরজে/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম